দায়েশ সৃষ্টি করেছে সিআইএ এবং সৌদি আরব: জুলিয়ান অ্যাসাঞ্জ
https://parstoday.ir/bn/news/world-i27022-দায়েশ_সৃষ্টি_করেছে_সিআইএ_এবং_সৌদি_আরব_জুলিয়ান_অ্যাসাঞ্জ
অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সৃষ্টি করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং সৌদি আরব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৯, ২০১৬ ১৫:০০ Asia/Dhaka
  • উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ
    উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ

অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সৃষ্টি করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং সৌদি আরব।

পাঁচ লাখের বেশি তথ্য প্রকোশের বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে গতকাল (সোমবার) অ্যাসাঞ্জ এ কথা জানান। তিনি বলেন, বেশকিছু ঘটনার পরম্পরায় মধ্যপ্রাচ্যে উগ্র এ গোষ্ঠীর উত্থান হয়েছে।

অ্যাসাঞ্জ বলেন, সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে আফগান গেরিলাদের জন্য কয়েকশ কোটি ডলারের অস্ত্র দেয়ার ঘটনা ছিল এর প্রথম পদক্ষেপ। এ ঘটনা আল-কায়েদা সৃষ্টির প্রেক্ষাপট তৈরি করেছে এবং পরবর্তীতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার অজুহাতে আমেরিকা সামরিক আগ্রাসন চালিয়েছে ইরাক ও আফগানিস্তানে। দশকব্যাপী এ যুদ্ধের শেষ পর্যায়ে আদর্শগত, অর্থনৈতিক ও ভৌগোলিক বিষয়ের ওপর ভিত্তি করে উগ্র গোষ্ঠী দায়েশ সৃষ্টি হয়।

এর আগে ফাঁস হওয়া তথ্যে উইকিলিকস বলেছিল, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা  কয়েক বছরে আগেই জানতে পেরেছেন যে, বিভিন্ন রকমের সন্ত্রাসী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে কথিত খেলাফত কায়েম করতে চাইছে।

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য উগ্র সন্ত্রাসীদেরকে সৌদি আরব প্রকাশ্যে অর্থ ও অস্ত্র সাহায়তা দিচ্ছে। অন্যদিকে, সিআইএ সিরিয়ার কথিত মধ্যপন্থি সন্ত্রাসীদেরকে অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯