প্রতিদিন গোয়েন্দা ব্রিফিং দরকার নেই; আমি স্মার্ট মানুষ: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i28051-প্রতিদিন_গোয়েন্দা_ব্রিফিং_দরকার_নেই_আমি_স্মার্ট_মানুষ_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট  নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রতিদিন তার জন্য গোয়েন্দা ব্রিফিংয়ের দরকার নেই কারণ তিনি একজন স্মার্ট মানুষ। তিনি আরো বলেছেন, প্রতিদিন একই ভাষায় একই গোয়েন্দা ব্রিফিং দেয়া হয় যা অপ্রয়োজনীয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৬ ১৪:১৩ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট  নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রতিদিন তার জন্য গোয়েন্দা ব্রিফিংয়ের দরকার নেই কারণ তিনি একজন স্মার্ট মানুষ। তিনি আরো বলেছেন, প্রতিদিন একই ভাষায় একই গোয়েন্দা ব্রিফিং দেয়া হয় যা অপ্রয়োজনীয়।

গতকাল (রোববার) ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি প্রতিদিনের পরিবর্তে প্রতি সপ্তাহে একবার গোয়েন্দা ব্রিফিং নিচ্ছেন। তিনি আরো বলেন, “যখন আমার প্রয়োজন হয় তখনই কেবল গোয়েন্দা ব্রিফিং নিই। যারা আামকে ব্রিফিং দিচ্ছেন তারা খুবই চমৎকার মানুষ। কিন্তু আপনি জানেন, আমি একজন স্মার্ট মানুষ। প্রতিদিন একই কথা একই ভাষায় আগামী আট বছর বলার প্রয়োজন হবে না। এর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি বলছি- যদি কোনো পরিবর্তন ঘটে তখন কেবল আমাকে তা বললেই চলবে।”

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ে রাশিয়া ভূমিকা রেখেছে বলে ডেমোক্র্যাট দল যে অভিযোগ তুলেছে সে সম্পর্কে ট্রাম্প বলেন, আমেরিকার ইতিহাসে ভয়াবহ পরাজয়ের স্বাদ গ্রহণ করার পর তার এ অভিযোগ তুলেছে। এটি তারা শুধু একটা অজুহাত হিসেবে ব্যবহার করছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২