ম্যানহাটনের আকাশে সামরিক বিমান-হেলিকপ্টার: নিউ ইয়র্কবাসীদের মধ্যে চাঞ্চল্য
https://parstoday.ir/bn/news/world-i28192-ম্যানহাটনের_আকাশে_সামরিক_বিমান_হেলিকপ্টার_নিউ_ইয়র্কবাসীদের_মধ্যে_চাঞ্চল্য
ম্যানহাটনের আকাশে খুব নিচু দিয়ে মার্কিন সুবিশাল সামরিক পরিবহন বিমান সি-১৩০সহ কয়েকটি ব্ল্যাকহক হেলিকপ্টার ওড়াউড়ির ঘটনা নিউ ইয়র্কবাসীদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৬ ০৮:৪৭ Asia/Dhaka
  • ম্যানহাটনের আকাশে সামরিক বিমান-হেলিকপ্টার: নিউ ইয়র্কবাসীদের মধ্যে চাঞ্চল্য

ম্যানহাটনের আকাশে খুব নিচু দিয়ে মার্কিন সুবিশাল সামরিক পরিবহন বিমান সি-১৩০সহ কয়েকটি ব্ল্যাকহক হেলিকপ্টার ওড়াউড়ির ঘটনা নিউ ইয়র্কবাসীদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ সব হেলিকপ্টার ও বিমান নিউ ইয়র্ক মহানগরীর ওই এলাকার আকাশের মাত্র তিন হাজার ফুট উচ্চতা দিয়ে চলাচল করেছে। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিন্সিট্রেশন মুখপাত্র  বলেছেন, তাদের অনুমতি নিয়েই এ সব বিমান চলাচল করেছে। কিন্তু বিমান বিষয়ক মার্কিন এক সাংবাদিক টুইটবার্তায়  ম্যানহাটনের আকাশে এতো নিচু দিয়ে বিমান চলাচলকে স্বাভাবিক ঘটনা নয় বলে অভিহিত করেন।

মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেল ট্রাম্প টাওয়ার ম্যানহাটনে অবস্থিত। ক্ষমতা নেয়ার পরও নিউ ইয়র্ক নগরীতে তার আবাসিক ভবন  থেকে মাঝে মাঝে মার্কিন  প্রেসিডেন্টর দায়িত্ব পালন করবেন বলে এর আগে ঘোষণা করেছেন ট্রাম্প।

এ প্রেক্ষাপটে নিউ ইয়র্ক নগরীর নিরাপত্তা জোরদারের লক্ষ্য চালানো প্রশিক্ষণ প্রক্রিয়ার অংশ হিসেবে এ সব বিমান ম্যানহাটনের আকাশে ঘোরাফেরা করেছে বলে অনেকেই ধরে নিচ্ছেন। অবশ্য এ নিয়ে সরকারি ভাবে এখনো কিছু জানানো হয় নি।# 

পার্সটুডে/মূসা রেজা/১৪