‘পরমাণু চুক্তি বাতিল করলে ট্রাম্পকে পুতিনের মোকাবেলা করতে হবে’
https://parstoday.ir/bn/news/world-i28294-পরমাণু_চুক্তি_বাতিল_করলে_ট্রাম্পকে_পুতিনের_মোকাবেলা_করতে_হবে’
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প যদি ইরানের পরমাণু চুক্তি থেকে পিছু হটার সিদ্ধান্ত নেন তবে তাকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মোকাবেলা করতে হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৬ ০৫:৪৫ Asia/Dhaka
  • ‘পরমাণু চুক্তি বাতিল করলে ট্রাম্পকে পুতিনের মোকাবেলা করতে হবে’

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প যদি ইরানের পরমাণু চুক্তি থেকে পিছু হটার সিদ্ধান্ত নেন তবে তাকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মোকাবেলা করতে হবে।

দ্যা ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এ ছাড়া, পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে কোনো ছাড় ইরানের কাছ থেকে দাবি করা ট্রাম্পের জন্য কখনোই সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জাতিসংঘের কাঠামোর আওতায় এটি একটি আন্তর্জাতিক চুক্তি এবং দ্বিপাক্ষিক ভাবে এ চুক্তি নিয়ে পুনরায় আলোচনা করার কোনো অবকাশই নেই।

নির্বাচনী প্রচারকালে পরমাণু চুক্তি বাতিল করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন ট্রাম্প।

পার্সটুডে/মূসা রেজা/১৫