মেক্সিকোর আতশবাজির মার্কেটে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২৯, আহত বহু
https://parstoday.ir/bn/news/world-i28795-মেক্সিকোর_আতশবাজির_মার্কেটে_ভয়াবহ_বিস্ফোরণ_নিহত_২৯_আহত_বহু
মেক্সিকোর একটি আতশবাজির মার্কেটে বিস্ফোরণে অন্তত ২৯ ব্যক্তি নিহত এবং ৭০ জন আহত হয়েছে। রাজধানী মেক্সিকো সিটির ৩২ কিলোমিটার উত্তরে তুলতেপেক এলাকায় স্যান পাবলিতো আতশবাজির মার্কেটে গতকাল মঙ্গলবার বিস্ফোরণের ঘটনা ঘটে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৬ ১৬:২৮ Asia/Dhaka
  • মেক্সিকোর একটি আতজবাজির মার্কেটে বিস্ফোরণের পরের দৃশ্য
    মেক্সিকোর একটি আতজবাজির মার্কেটে বিস্ফোরণের পরের দৃশ্য

মেক্সিকোর একটি আতশবাজির মার্কেটে বিস্ফোরণে অন্তত ২৯ ব্যক্তি নিহত এবং ৭০ জন আহত হয়েছে। রাজধানী মেক্সিকো সিটির ৩২ কিলোমিটার উত্তরে তুলতেপেক এলাকায় স্যান পাবলিতো আতশবাজির মার্কেটে গতকাল মঙ্গলবার বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের স্থানে হতাহতের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। এদিকে, গুরুতর আহত ব্যক্তিদেরকে এম্বুলেন্স এবং হেলিকপ্টারের সাহায্যে দ্রুত হাসপাতালে নেয়ার লক্ষ্যে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে মেক্সিকো রাজ্যের গভর্নর ইরোভিয়েল আভিলা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, "বিস্ফোরণের বিকট শব্দ যখন বন্ধ হতে শুরু করল, আমরা মনে করেছিলাম এটি পাশের কোনো আতশবাজির কারখানা থেকে আসছে। পরে আমার প্রতিবেশীরা জানাল, বিস্ফোরণের ফলে সব কিছুই যেন কাঁপছিল। যেহেতু তখন আমি পালাচ্ছিলাম তাই উপলব্ধি করতে পারিনি।" #

পার্সটুডে/বাবুল আখতার/২১