‘বিশ্বে একমাত্র পাকিস্তানেই সন্ত্রাসবাদ ব্যাপকভাবে কমছে’
-
চৌধুরী নিসার আলী খান
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান আজ (বুধবার) বলেছেন, বিশ্বে একমাত্র পাকিস্তানেই সন্ত্রাসবাদ ব্যাপকভাবে কমছে।
খাইবার এজেন্সির লান্ডিকোটাল শহরে গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি। পাক স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "পুরোপুরি দায়িত্ব নিয়ে এখন এ কথা বলতে পারি যে, পাকিস্তানে আর কোনো সন্ত্রাসী নেটওয়ার্কের অস্তিত্ব নেই।"
সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের সদ্য অবসরে যাওয়া সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের ভূমিকারও ব্যাপক প্রশংসা করেন তিনি। চৌধুরী নিসার বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভূমিকার জন্য জেনারেল রাহিলকে স্মরণ করা হবে।
এছাড়া, পাক-আফগান সম্পর্কের বিষয়েও কথা বলেন তিনি। ৩০ বছর আফগান শরণার্থীদের আশ্রয় দেয়াসহ দেশটিকে সহায়তা দেয়ার কথা উল্লেখ করে পাস স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি করা কাবুলের জন্য উচিত হবে না। তিনি তার ভাষায় আরো বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সহায়তা চাওয়া আফগানিস্তানের জন্য উচিত হবে না।#
পার্সটুডে/মূসা রেজা/২০