রুশ সামরিক পরমাণু সক্ষমতা জোরদার করতে হবে: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i28945-রুশ_সামরিক_পরমাণু_সক্ষমতা_জোরদার_করতে_হবে_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সামরিক পরমাণু সক্ষমতা জোরদারের আহ্বান জানিয়েছেন। রুশ সীমান্তের কাছাকাছি ন্যাটোর পরিকল্পিত সেনা মোতায়েনের জবাবে এ আহ্বান জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৬ ২৩:০১ Asia/Dhaka
  • রুশ সামরিক পরমাণু সক্ষমতা জোরদার করতে হবে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সামরিক পরমাণু সক্ষমতা জোরদারের আহ্বান জানিয়েছেন। রুশ সীমান্তের কাছাকাছি ন্যাটোর পরিকল্পিত সেনা মোতায়েনের জবাবে এ আহ্বান জানান তিনি।

রাজধানী মস্কোয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, রাশিয়ার কৌশলগত পরমাণু বাহিনীর সামরিক সক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ করে বিরাজমান এবং পরিকল্পিত যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর ভাবে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নস্যাৎ করতে এ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে জানান তিনি।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রুশ সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের পরিকল্পিত সেনা মোতায়েন এ অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে।

বিশ্বের রাজনৈতিক এবং সামরিক পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখার প্রয়োজনীয় ব্যক্ত করে তিনি বলেন, রাশিয়ার প্রতি যে কোনো হুমকি দ্রুত নস্যাতের পরিকল্পনা গ্রহণের নিতে হবে।#

পার্সটুডে/মূসা রেজা/২৩