ট্রাম্পের উপদেষ্টা চান ওবামা ম্যাড কাউ রোগে মারা যাক!
-
কার্ল পালাদিনো
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী উপদেষ্টা কার্ল পালাদিনো বলেছেন, তিনি চান ২০১৭ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা 'ম্যাড কাউ' রোগে আক্রান্ত হয়ে মারা যাক। নতুন বছরের প্রত্যাশার তালিকা জানতে চাইলে তিনি এ কথা বলেন। দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।
কার্ল পালাদিনো আরও বলেছেন, মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা যদি আফ্রিকা মহাদেশে ফিরে যান তাহলে সেটি হবে তার জন্য নতুন বছরের সবচেয়ে মজার ঘটনাগুলোর একটি। মিশেল ওবামা সম্পর্কে কার্ল পালাদিনো আরও বলেছেন, তিনি প্রত্যাশা করেন মিশেল ওবামা নারী থেকে পুরুষে পরিণত হবেন এবং তাকে জিম্বাবুয়েতে রেখে আসা হবে।
তার এসব বক্তব্য বর্ণবিদ্বেষমূলক আক্রমণ কিনা জানতে চাইলে কার্ল পালাদিনো বলেন, ওবামা ও মিশেল সম্পর্কে তিনি যেসব কথা বলেছেন সেগুলো কোনোভাবেই বর্ণবিদ্বেষমূলক নয়। ওবামা ও মিশেল মিলে আমেরিকার অবকাঠামো ধ্বংস করে দিয়েছেন বলেও তিনি দাবি করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪