মার্কিন নৌবাহিনী ৩০ কোটি ডলার দিয়ে কিনছে টোমাহক ক্ষেপণাস্ত্র
মার্কিন নৌবাহিনী পরমাণু বোমাবহনে সক্ষম দূরপাল্লার ২১৪টি টোমাহক ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করেছে। পেন্টাগনের গুরুত্বপূর্ণ ঠিকাদার রেথনের সঙ্গে ৩০ কোটি ৩ লাখ ডলারের এ চুক্তিটি করা হয়েছে।
মার্কিন নৌবাহিনীই প্রধানত ‘টোমাহক ব্লক চার’ নামের এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। অবশ্য এর থেকে কিছু ক্ষেপণাস্ত্র ব্রিটেনের কাছে বিক্রি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিদেশে সামরিক সরঞ্জাম বিক্রির মার্কিন নীতির ভিত্তিতে ব্রিটেনের কাছে হয়ত টোমাহাক ক্ষেপণাস্ত্র বিক্রি করা হবে।
টোমাহাক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রকল্পের মেয়াদ ২০১৮ সালে শেষ হবে বলে পেন্টাগন জানিয়েছে। আরিজোনা, মিশিগান এবং আরকানসাসসহসহ অন্যান্য মার্কিন অঙ্গরাজ্যে এ সব ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে।
ব্লক চার হলো টোমাহক ক্ষেপণাস্ত্রের অত্যাধুনিক সংস্করণ এবং ছোঁড়ার পর প্রয়োজনে মাঝ আকাশে এর লক্ষ্যকেন্দ্র বদলানোর সুযোগ রয়েছে।
ক্ষেপণাস্ত্রে বসানো ওয়ারহেড নামে পরিচিত বোমাকে আরো শক্তিশালী করা এবং চলমান লক্ষ্যকেন্দ্রে হামলার জন্য ক্ষেপণাস্ত্রের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করছে রেথন।#
পার্সটুডে/মূসা রেজা/৩০