বেইজিং বৈঠকে সিপিইসিভুক্ত হলো পাকিস্তানের পানি নিরাপত্তা
পাকিস্তানের পানি নিরাপত্তাকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র অবকাঠামোভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ এবং বেইজিং। ১৯৬০ সালে সই করা সিন্ধু পানি চুক্তি পর্যালোচনা করা হবে বলে ভারতের হুমকির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বেইজিং-এ অনুষ্ঠিত সিপিইসি’র ষষ্ঠ যৌথ সহযোগিতা কমিটিতে এ সিদ্ধান্ত হয়েছে। এতে পানি ক্ষেত্রে পাকিস্তানের পুরো সম্ভাব্যতা যাচাই করার সিদ্ধান্ত নেয়া হয়। সিপিইসি’র নীতি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের শীর্ষ ফোরাম হলো জেসিসি।
এ ছাড়া, পাকিস্তানের চার প্রদেশের গণ পরিবহন প্রকল্পগুলোকে সিপিইসি ভুক্ত করার নীতিগত সিদ্ধান্তও নিয়েছে জেসিসি। পরিবহন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের আর্থিক ও কারিগরি বিষয়ক অনুমোদনের পর এসব প্রকল্পকে আনুষ্ঠানিক ভাবে সিপিইসি’র অন্তর্ভুক্ত করা হবে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে পরিবহন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।#
পার্সটুডে/মূসা রেজা/৩০