মার্কিন রাষ্ট্রদূতরা গুপ্তচরবৃত্তি চালান: প্রেসিডেন্ট দুতের্তে
https://parstoday.ir/bn/news/world-i29593-মার্কিন_রাষ্ট্রদূতরা_গুপ্তচরবৃত্তি_চালান_প্রেসিডেন্ট_দুতের্তে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, মার্কিন রাষ্ট্রদূতরা গুপ্তচরবৃত্তি চালান এবং তারা যেসব দেশে নিয়োজিত থাকেন সেখানকার সরকারগুলোর ক্ষতি করার কাজে জড়িত থাকেন। তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে এ সব কথা বলেন।
(last modified 2026-02-27T09:00:49+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৬ ১৬:১৩ Asia/Dhaka
  • মার্কিন রাষ্ট্রদূতরা গুপ্তচরবৃত্তি চালান: প্রেসিডেন্ট দুতের্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, মার্কিন রাষ্ট্রদূতরা গুপ্তচরবৃত্তি চালান এবং তারা যেসব দেশে নিয়োজিত থাকেন সেখানকার সরকারগুলোর ক্ষতি করার কাজে জড়িত থাকেন। তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে এ সব কথা বলেন।

তিনি বলেন, সবাই নয়, বেশির ভাগ মার্কিন রাষ্ট্রদূতই পেশাদার রাষ্ট্রদূত নন। একই সঙ্গে তারা গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত এবং তাদের সঙ্গে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র  যোগসাজশ রয়েছে।

তিনি আরো বলেন, যে কোনো দেশের রাষ্ট্রদূতই পয়লা নম্বরের গোয়েন্দা কিন্তু মার্কিন রাষ্ট্রদূতরা গুপ্তচরবৃত্তি চালান এবং সরকারগুলোর ক্ষতি করার জন্য তৎপরতা চালায়। আমেরিকার প্রতি পরোক্ষ হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, তোমরা হয়ত আমাকে ক্ষমতা থেকে উৎখাত করতে পারো তবে আমিও তোমাদের নাক থেঁতলে দেবো।

ম্যানিলা টাইমসে প্রকাশিত একটি খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে যেয়ে এ সব মন্তব্য করেন প্রেসিডেন্ট দুতের্তে। ম্যানিলা টাইমসে প্রকাশিত খবরে বলা হয়েছে, ম্যানিলা সরকারের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করেছেন ফিলিপাইনের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ফিলিপ গোল্ডবার্গ। এতে উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে আরো বলা হয়েছে, দুতের্তে সরকারের উৎখাতের জন্য কিছু রূপরেখা এবং কৌশল গোল্ডবার্গ তুলে ধরেছেন।#

পার্সটুডে/মূসা রেজা/৩০