ওবামার কাছে ক্ষমার আবেদন জানালেন এডওয়ার্ড স্লোডেনসহ ৪ জন
https://parstoday.ir/bn/news/world-i29665-ওবামার_কাছে_ক্ষমার_আবেদন_জানালেন_এডওয়ার্ড_স্লোডেনসহ_৪_জন
মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন এবং মার্কিন সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা তথ্য বিশ্লেষক চেলেসা ম্যানিং তাদের ক্ষমা করে দেয়ার জন্য দেশটির বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে আবেদন করেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৬ ০৭:৩১ Asia/Dhaka
  • ওবামার কাছে ক্ষমার আবেদন জানালেন এডওয়ার্ড স্লোডেনসহ ৪ জন

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন এবং মার্কিন সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা তথ্য বিশ্লেষক চেলেসা ম্যানিং তাদের ক্ষমা করে দেয়ার জন্য দেশটির বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে আবেদন করেছেন।

মার্কিন সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা তথ্য বিশ্লেষক চেলেসা ম্যানিং

এনএসএ’র ব্যাপক আড়িপাতার ঘটনা ফাঁস করে দিয়েছিলেন স্নোডেন। এ ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আমেরিকা দেশে এবং বিদেশে প্রচণ্ড প্রতিক্রিয়ার মুখে পড়েছে। বর্তমানে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আছেন তিনি।

মার্কিন সরকারের হাজার হাজার কূটনৈতিক তারবার্তা অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকসের কাছে ফাঁস করে দেয়ার দায়ে ম্যানিংকে ৩৫ বছর কারাদণ্ড দিয়েছে মার্কিন সামরিক আদালত। আগে তার নাম ব্রাডলি ম্যানিং থাকলেও পরে লিঙ্গ পরিবর্তন করে চেলেসা ম্যানিং নাম গ্রহণ করে মার্কিন সেনাবাহিনীর সাবেক বিশ্লেষক।

পাশাপাশি তাদের সঙ্গে ক্ষমার আবেদন জানিয়েছেন মার্কিন মেরিন কোরের অবসরপ্রাপ্ত জেনারেল জেমস কার্টওয়েট এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা জন কিরিয়াকো।

অবশ্য, মার্কিন বিচার বিভাগের নীতি অনুযায়ী যে সব কারণে ক্ষমার আবেদন করা যার তার কোনটারই আওতায় পড়েন না এ চার ব্যক্তি। এ ছাড়া, ওবামা যাদের সাধারণ ক্ষমা করার পরিকল্পনা করেছেন তাদের মধ্যেও এ চার ব্যক্তির নাম নেই।

মিনিয়াপলিসের সেন্ট থমাস বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক মার্ক ওসলার বলেছেন, বারাক ওবামা অনেকেই ক্ষমা করবেন। কিন্তু এ চার ব্যক্তির মতো আলোচিত কাউকে ক্ষমা করার পরিকল্পনা তার নেই বলে জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৩১