আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i29770-আন্তঃমহাদেশীয়_ক্ষেপণাস্ত্র_পরীক্ষার_চূড়ান্ত_পর্যায়ে_পৌঁছেছে_উ._কোরিয়া
উত্তর কোরিয়ার নেতা জিম জং-উন দাবি করেছেন, তার দেশ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষা চালানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার জন্য যখন দেশটির ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে তখন এ ঘোষণা দিলেন কিম।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ০১, ২০১৭ ১০:৪০ Asia/Dhaka
  • আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে উ. কোরিয়া

উত্তর কোরিয়ার নেতা জিম জং-উন দাবি করেছেন, তার দেশ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষা চালানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার জন্য যখন দেশটির ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে তখন এ ঘোষণা দিলেন কিম।

টেলিভিশনে প্রচারিত নববর্ষের বার্তায় তিনি বলেন, অত্যাধুনিক অস্ত্র নির্মাণ এবং অস্ত্র গবেষণা দ্রুত এগিয়ে চলেছে। পাশাপাশি তিনি বলেন, আইসিবিএম রকেট ছোঁড়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

কিম ঘোষণা করেন, উত্তর কোরিয়া নিজ সামরিক সক্ষমতা বাড়ানোর তৎপরতা অব্যাহত রাখবে। প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকা নিয়মিত সামরিক মহড়া বন্ধ না করা পর্যন্ত সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকার ঘোষণা দেন তিনি।

পরমাণু এবং অস্ত্র কর্মসূচি বাদ দেয়ার জন্য উত্তর কোরিয়ার ওপর প্রচণ্ড আন্তর্জাতিক চাপ রয়েছে। তবে এ চাপ উপেক্ষা করে বিগত বছরগুলোতে দেশটি এ দুই ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রেখেছে। আইসিবিএম’এ ওয়ারহেড হিসেবে পরিচিত পরমাণু বোমা স্থাপনের বিষয়েও উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে বলে সম্প্রতি ঘোষণা করেছে পিয়ংইয়ং। এছাড়া, ৯ গত সেপ্টেম্বর পরমাণু ওয়ারহেডের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।#

পার্সটুডে/মূসা রেজা/১