ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং সিপিইসি নিরাপত্তা নিশ্চিত করাকে সাফল্য বলল পাক সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/world-i29812-ক্ষেপণাস্ত্র_উন্নয়ন_এবং_সিপিইসি_নিরাপত্তা_নিশ্চিত_করাকে_সাফল্য_বলল_পাক_সেনাবাহিনী
পাকিস্তানে নানা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়ন এবং নানা সফল পরীক্ষা চালানো এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাকে গত বছরে নিজেদের সাফল্য হিসেবে উল্লেখ করেছে দেশটির সেনাবাহিনী।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ০১, ২০১৭ ১৭:৫৪ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং সিপিইসি নিরাপত্তা নিশ্চিত করাকে সাফল্য বলল পাক সেনাবাহিনী

পাকিস্তানে নানা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়ন এবং নানা সফল পরীক্ষা চালানো এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাকে গত বছরে নিজেদের সাফল্য হিসেবে উল্লেখ করেছে দেশটির সেনাবাহিনী।

এ ছাড়া, দেশটিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযান জারবে আজবের আওতায় পূর্ব নির্ধারিত সন্ত্রাসীদের আস্তানায় বিমান হামলাকেও সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন বছরের প্রাক্কালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বার্তায় এ সব তথ্য দিয়েছে পাক সেনাবাহিনীর গণ সংযোগ পরিদফতর আইএসপিআর।

চলতি বছরে বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণের  পরীক্ষা ছাড়াও পাকিস্তান প্রস্তুত আকাশ থেকে ছোঁড়ার উপযোগী রা’দ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাক সেনাবাহিনী। এ ছাড়া, পাক নৌবাহিনীও কয়েকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

৮৭০ কিলোমিটার সড়ক নেটওয়ার্ক নিয়ে গড়ে ওঠা সিপিইসি’র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ জন্য গঠন করা হয়েছে স্পেশাল সিকিউরিটি ডিভিশন।  এ ছাড়া,  এ প্রকল্পের নৌপথের নিশ্চয়তার জন্য টাস্ক ৮৮ গঠন করা হয়েছে।

আইএসপিআর আরো দাবি করেছে, পাক পানিসীমার মধ্যে ভারতীয় ডুবোজাহাজের অনুপ্রবেশ প্রতিহত করে নৌবাহিনী নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/১