আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রাশিয়া: ম্যাককেইন
-
যুদ্ধবাজ সিনটের জন ম্যাককেইন
আমেরিকার রিপাবলিকান দলের যুদ্ধবাজ সিনটের জন ম্যাককেইন বলেছেন, তার দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে রাশিয়া। তিনি গতকাল (বুধবার) ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের সময় মার্কিন রাজনৈতিক সংগঠনগুলোর ওপর সাইবার হামলার মাধ্যমে প্রভাব বিস্তার করার জন্য মূলত রাশিয়া এ যুদ্ধ চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, “এটা যুদ্ধের পর্যায়েই পড়ে।”
ম্যাককেইন আরো বলেন, যদি কেউ গণতন্ত্রের মৌলিক বিষয়গুলো ধ্বংস করতে চায় তাহলে সে পুরো জাতিকেই ধ্বংস করল। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, “আমি আণবিক হামলার কথা বলছি না। আমি বলছি যখন কেউ একটা জাতির মৌলিক কাঠামোতে হামলা করে তখন তা যুদ্ধ বলেই গণ্য করা হয়। রাশিয়া এটাই করছে।”
গত সপ্তাহেও জন ম্যাককেইন রাশিয়াকে যুদ্ধ পরিচালনার জন্য অভিযুক্ত করেছিলেন। সে সময় তিনি দাবি জানান, মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মার্কিন এ সিনেটর রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সবসময় সমালোচনামুখর থাকেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫