মার্কিন মেরিন সেনারা আবার ফিরছে আফগানিস্তান
পেন্টাগন বলেছে, আফগানিস্তানে গোলযোগপূর্ণ হেলমান্দ প্রদেশে ৩০০ মার্কিন সেনার একটি নতুন টাস্ক ফোর্স পাঠানো হবে। শত শত মার্কিন সেনা নিহত হওয়ার পরও এর মাধ্যমে দেশটিতে পুনরায় মার্কিন মেরিন সেনারা ফিরতে শুরু করেছে।
পদস্থ মেরিন কর্মকর্তারা বলেছেন, আগামী বসন্তের মধ্যে এ সব সেনাকে হেলমান্দে মোতায়েন করা হবে। আফগান সেনাবাহিনী এবং পুলিশদের পরামর্শ দেয়ার জন্য মার্কিন মেরিন সেনাদল 'টাস্ক ফোর্স সাউথওয়েস্টের' সেনাদের মোতায়েন করা হবে বলে জানান তারা।
এ সব সেনাকে আফগানিস্তানে প্রাথমিক ভাবে নয় মাসের জন্য মোতায়েন করা হবে। অবশ্য পর্যায়ক্রমে অন্যান্য মেরিন সেনাদলকে দেশটিতে মোতায়েন করা হবে বলে জানান তারা।
আফগানিস্তানে এ মেরিন দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিগেডিয়ার জেনারেল রজার বি টার্নার। তারা বলেছেন, একে তারা মোটেও হালকা ভাবে বা যুদ্ধ বহির্ভূত দায়িত্ব হিসেবে নিচ্ছেন না।#
পার্সটুডে/মূসা রেজা/৭