‘মিয়ানমারে মিলাদুন্নবী (স) অনুষ্ঠান করতে দেয় নি উগ্র বৌদ্ধরা’
https://parstoday.ir/bn/news/world-i30466-মিয়ানমারে_মিলাদুন্নবী_(স)_অনুষ্ঠান_করতে_দেয়_নি_উগ্র_বৌদ্ধরা’
মহানবী (স) এর পবিত্র জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘ঈদে মিলাদুন্নবী (স)’ অনুষ্ঠান করতে দেয় নি মিয়ানমারের উগ্র বৌদ্ধরা। দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াংগুনে মুসলমানেরা এ অনুষ্ঠানের আয়োজন করেছিল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ০৯, ২০১৭ ০৮:৪৫ Asia/Dhaka
  • রোহিঙ্গা মুসলমানদের এলাকায় পুলিশের অভিযান (গত নভেম্বরের ছবি)
    রোহিঙ্গা মুসলমানদের এলাকায় পুলিশের অভিযান (গত নভেম্বরের ছবি)

মহানবী (স) এর পবিত্র জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘ঈদে মিলাদুন্নবী (স)’ অনুষ্ঠান করতে দেয় নি মিয়ানমারের উগ্র বৌদ্ধরা। দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াংগুনে মুসলমানেরা এ অনুষ্ঠানের আয়োজন করেছিল।

মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের ওপর যখন রক্তক্ষয়ী দমন-পীড়ন ও হত্যাযজ্ঞ চলছে তখন মুসলিম ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করার খবর এল। আয়োজকরা জানিয়েছেন, মেরুন রঙের ধুতি পরা কয়েকজন ভিক্ষুর নেতৃত্বে একদল উগ্র বৌদ্ধ ইয়াঙ্গুনের অনুষ্ঠানস্থলে যায় এবং ঈদে মিলাদুন্নবী (স) অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। দেশটির নিরাপত্তা বাহিনী বিষয়টিতে নীরব ভূমিকা পালন করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনুষ্ঠান শুরুর পরপরপই বৌদ্ধ ভিক্ষুরা সেখানে ঢুকে পড়ে এবং অনুষ্ঠান বন্ধ করার দাবি জানায়। মিয়ানমারের উলামা ইসলাম সংস্থার মহাসচিব এ ঘটনাকে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।  তিনি বলেন, “আমরা সারাজীবন এ অনুষ্ঠান উদযাপন করে আসছি কিন্তু এখন সে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করা হচ্ছে।” তিনি আরো বলেন, “আমরা কী ভুল করেছি তা না জানিয়েই বৌদ্ধ ভিক্ষুরা অনুষ্ঠান বন্ধ করার দাবি জানায়। এই অন্যায়ের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নেয় না বুঝতে পারছি না।”

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯