পুলিশ যখন কম্বল চোর: শীতে কাবু প্যারিসের শরণার্থীরা
ডক্টরস উইদাউট বর্ডার বা এমএসএফ অভিযোগ করেছে, প্যারিসের হিমাংকের নিচের তাপমাত্রায় একটু থাকার উষ্ণ থাকার জন্য যখন আশ্রয়হীন শরণার্থীরা প্রাণপণে চেষ্টা করছে তখন তাদের কম্বল চুরি করছে ফরাসি পুলিশ।
এ ছাড়া গাদাগাদি হয়ে থাকা হতভাগ্য শরণার্থীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস প্রয়োগ করতেও পুলিশ দ্বিধা করে নি বলে জানিয়েছে এমএসএফ। এমএসফএফ বলছে, ফরাসি পুলিশ শরণার্থীদের বিরুদ্ধে পর্যায়ক্রমিক সহিংস আচরণ করছে।
প্যারিসের লা চ্যাপেল আশ্রয় কেন্দ্রের বাইরের প্রতীক্ষারত শরণার্থীদের মধ্যরাতে টেনে হিঁচড়ে ঘুম থেকে তুলতেও দ্বিধা করা হচ্ছে না তারা। দাতব্য কর্মসূচির সমন্বয়কারী ক্রননি টোর ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টকে এ কথা জানিয়েছেন।
প্রচণ্ড শীতের মধ্যে শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শীতে জমে যাওয়ার হাত থেকে প্রাণ রক্ষার জন্য অন্তত ৮ শরণার্থীকে চিকিৎসা দিতে হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১০