সিরিয়ার সশস্ত্র বাহিনী এবং ন্যাশনাল গার্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা
জানুয়ারি ১২, ২০১৭ ২০:৪৮ Asia/Dhaka
-
সিরিয়ার সেনা (ফাইল ফটো)
মার্কিন অর্থ বিভাগ আজ (বৃহস্পতিবার) সিরিয়ার সশস্ত্র বাহিনীর সব শাখা এবং দেশটির রিপাবলিকান ন্যাশনাল গার্ড বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মার্কিন অর্থ বিভাগের অফিস অব অ্যাসেট কন্ট্রোল বা ওএফএসি সিরিয়ার সেনা, নৌ, বিমান, বিমান প্রতিরক্ষা বাহিনী এবং সিরিয়ার আরব রিপাবলিকান গার্ড বাহিনীর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে। রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথিত অজুহাত তুলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এছাড়া, সিরিয়ার প্রযুক্তি শিল্প সংক্রান্ত সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি সিরিয়ার শীর্ষস্থানীয় পাঁচ সামরিক কর্মকর্তার ওপর একই অজুহাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/১২
ট্যাগ