সিরিয়ায় সন্ত্রাসীদের ওপর বিমান হামলার বিষয়ে তুর্কি-রুশ সমন্বয় চুক্তি
-
রাশিয়ার এসইউ-২৪ বোমারু বিমান
সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বয়ের ভিত্তিতে বিমান হামলা চালানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাশিয়া এবং তুরস্ক। একই সঙ্গে সিরিয়ার আকাশসীমায় যুদ্ধ অভিযান চালানোকে কেন্দ্র করে বিমান উড্ডয়ন নিরাপত্তা সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেছে দেশ দুটি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মস্কোয় বৃহস্পতিবারের বৈঠকে এ সংক্রান্ত চুক্তি হয়েছে। এর মাধ্যমে সিরিয়ার আকাশসীমায় বিমান এবং ড্রোন উড্ডয়নকে কেন্দ্র করে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে লক্ষ্যে সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়া হলো। এতে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলার সময় রুশ এবং তুর্কি বিমানের মধ্যে যোগাযোগের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমন্ত্রণে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় দায়েশসহ উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। এ সময়ের মধ্যে তুর্কি বিমান বাহিনীর হামলায় রাশিয়ার একটি এসইউ-২৪ বোমারু বিমান ধ্বংস হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৩