চীনা ‘কুঁজো’ ডুবোজাহাজ থেকে আমেরিকার যে কোনো স্থানে হামলা করা যাবে
https://parstoday.ir/bn/news/world-i30853-চীনা_কুঁজো’_ডুবোজাহাজ_থেকে_আমেরিকার_যে_কোনো_স্থানে_হামলা_করা_যাবে
চীনের অত্যাধুনিক গোপন ডুবোজাহাজের পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডের প্রায় যে কোনো স্থানে হামলা করা যাবে। ‘জিন টাইপ ০৯৪এ’ সাংকেতিক নামের পরমাণু শক্তি চালিত এ ডুবোজাহাজকে রয়েছে ১২টি ক্ষেপণাস্ত্র।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৩, ২০১৭ ১২:৪৫ Asia/Dhaka
  • চীনের  ‘কুঁজো’ ডুবোজাহাজ ০৯৪এ
    চীনের ‘কুঁজো’ ডুবোজাহাজ ০৯৪এ

চীনের অত্যাধুনিক গোপন ডুবোজাহাজের পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডের প্রায় যে কোনো স্থানে হামলা করা যাবে। ‘জিন টাইপ ০৯৪এ’ সাংকেতিক নামের পরমাণু শক্তি চালিত এ ডুবোজাহাজকে রয়েছে ১২টি ক্ষেপণাস্ত্র।

নতুন এবং পুরানো ডুবোজাহাজের পার্থক্য দেখান হয়েছে ছবিতে

পাশ্চাত্যের সামরিক জগতে ‘বিগ ওয়েভ’ নামে পরিচিত এ সব ক্ষেপণাস্ত্রের পাল্লা ১১ হাজার ২০০ কিলোমিটার। অর্থাৎ এ দিয়ে চীনা ঘাঁটি থেকেই  মার্কিন মূল ভূখণ্ডের প্রায় কোনো লক্ষ্যবস্তুতে  আঘাত হানা যাবে। চীনে এ ক্ষেপণাস্ত্রের জেএল-২এ নামে পরিচিত।

গোপন এ ডুবোজাহাজের স্টিলথ বা রাডার ফাঁকি দিতে পারে এবং একে ‘কুঁজো’ ডুবোজাহাজ বলে অভিহিত করা হয়। ডুবোজাহাজ অবকাঠামোর কিছুটা অংশ ফুলে থাকায় এ নাম দেয়া হয়েছে। এ অংশেই ক্ষেপণাস্ত্র বহন করে এ ডুবোজাহাজ। শেষবার দেখা যাওয়ার পর এ ডুবোজাহাজে ব্যাপক পরিবর্তন ঘটানো হয়েছে বলেই ধারণা করা হয়।

জনপ্রিয় বিজ্ঞান সাময়িকী পপুলার সায়েন্স জানিয়েছে, চীনের হাইনান দ্বীপের ইউলিনের ভূখগর্ভস্থ ডুবোজাহাজ ঘাঁটির কাছে নতুন এ ডুবোজাহাজকে দেখা গেছে। 

এ শ্রেণির পুরানো ডুবোজাহাজ ‘০৯৪’এর চেয়ে নতুনটির গঠনরীতি উন্নত করা হয়েছে। এতে পানির বাধা কাটিয়ে তীব্র বেগে চলার সুবিধা হয়েছে ০৯৪এ শ্রেণির ডুবোজাহাজের। এ ছাড়া নতুন সংস্করণের ক্ষেপণাস্ত্র বহন ক্ষমতাও বেড়েছে।

পানির তলায় যুদ্ধে সক্ষম বাহিনীর উন্নয়নে দ্রুত এগিয়ে চলেছে চীন। অল্প সময়ে মধ্যেই আমেরিকা এবং জাপানসহ অন্যান্য শীর্ষস্থানীয় দেশের সমপর্যায় চীন পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৩