সিপিইসি সমুদ্র পথের নিরাপত্তায় পাকিস্তানে পৌঁছাল চীনা ২ রণতরী
https://parstoday.ir/bn/news/world-i31000-সিপিইসি_সমুদ্র_পথের_নিরাপত্তায়_পাকিস্তানে_পৌঁছাল_চীনা_২_রণতরী
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি প্রকল্পের আওতাধীন সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তানের কাছে দুটি রণতরী দিয়েছে চীন। গোয়াদার বন্দরে এ দুই রণতরী হস্তান্তর করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৭ ০৭:১৬ Asia/Dhaka
  • সিপিইসি সমুদ্র পথের নিরাপত্তায় পাকিস্তানে পৌঁছাল চীনা ২ রণতরী

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি প্রকল্পের আওতাধীন সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তানের কাছে দুটি রণতরী দিয়েছে চীন। গোয়াদার বন্দরে এ দুই রণতরী হস্তান্তর করা হয়।

সম্প্রতি চীনে তৈরি এ দুটি জাহাজে অত্যাধুনিক কামান রয়েছে এবং রণতরী দুটি পাকিস্তান নৌবাহিনী ব্যবহার করবে। জাহাজযোগে আসা চীনা কর্মকর্তারা এক অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তানের কর্মকর্তাদের কাছে রণতরী দু’টি হস্তান্তর করেন। পাক নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল আরিফুল্লাহ হোসেইনি রণতরী দুটি গ্রহণ করেন।

স্থানীয় দুই নদী হিগগোল এবং বাসোলের নামে এ দুই জাহাজের নাম রাখা হয়েছে। এছাড়া, সিপিইসি প্রকল্পের নিরাপত্তা রক্ষার জন্য চীন সরকার আরো দুটি রণতরী দেবে এবং সেগুলোর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে।

সিপিইসি’র স্থল এবং সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে চীন। পাকিস্তান এরইমধ্যে নতুন গঠিত সেনা ডিভিশনের হাতে সিপিইসি’র নিরাপত্তা রক্ষার দায়িত্ব তুলে দেয়া হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৫