মিয়ানমারে জাতিসংঘের হস্তক্ষেপের আহ্বান জানাল ওআইসি
https://parstoday.ir/bn/news/world-i31264-মিয়ানমারে_জাতিসংঘের_হস্তক্ষেপের_আহ্বান_জানাল_ওআইসি
ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি মিয়ানমারে জাতিসংঘের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। মিয়ানমারের রাখাইন প্রদেশে মুসলমান বিরোধী সহিংসতা গণহত্যার দিকে যেতে পারে উল্লেখ করে এ আহ্বান জানানো হয়। দেশটিতে কম্বোডিয়া বা রুয়ান্ডার মতো আরেকটি গণহত্যা ওআইসি দেখতে চায় না বলেও এ বিবৃতিতে উল্লেখ করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৮, ২০১৭ ১৩:৪২ Asia/Dhaka
  • মিয়ানমারে জাতিসংঘের হস্তক্ষেপের আহ্বান জানাল ওআইসি

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি মিয়ানমারে জাতিসংঘের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। মিয়ানমারের রাখাইন প্রদেশে মুসলমান বিরোধী সহিংসতা গণহত্যার দিকে যেতে পারে উল্লেখ করে এ আহ্বান জানানো হয়। দেশটিতে কম্বোডিয়া বা রুয়ান্ডার মতো আরেকটি গণহত্যা ওআইসি দেখতে চায় না বলেও এ বিবৃতিতে উল্লেখ করা হয়।

মিয়ানমনার বিষয়ক ওআইসির বিশেষ দূত সৈয়দ হামিদ আলবার বলেন, বিশ্ব সংস্থাকে দেশটির সংকট নিরসনে পদক্ষেপ নেয়া উচিত। এ সংকট আর মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয় বরং আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, কম্বোডিয়া বা রুয়ান্ডার মতো আরেকটি গণহত্যা ওআইসি দেখতে চায় না। মিয়ানমার প্রসঙ্গে কি করা যায় সে বিষয়ে অতীত থেকে শিক্ষা নেয়ার কথাও বলেন তিনি।

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানসহ অন্যান্য আঞ্চলিক বিষয়ে আলোচনার জন্য ৫৭ দেশ নিয়ে গঠিত ওআইসি জরুরি বৈঠক ডেকেছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বৃহস্পতিবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

মিয়ানমারের সীমান্তরক্ষীদের ওপর কথিত হামলাকে কেন্দ্র করে দেশটির সেনাবাহিনী গত অক্টোবর মাসের ৯ তারিখ থেকে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে। এ হামলায় মিয়ানমারের নয় পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় রোহিঙ্গা মুসলমানরা দায়ী বলে ভিত্তিহীন দাবি করছে মিয়ানমনার সরকার।#

পার্সটুডে/মূসা রেজা/১৮