'ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাইওয়ানের উপস্থিতি চায় না চীন'
https://parstoday.ir/bn/news/world-i31276-'ট্রাম্পের_শপথ_অনুষ্ঠানে_তাইওয়ানের_উপস্থিতি_চায়_না_চীন'
চীন, মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাইওয়ানের প্রতিনিধি দলকে উপস্থিত হতে না দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৮, ২০১৭ ১৪:৩১ Asia/Dhaka
  • হুয়া চুনইয়িং
    হুয়া চুনইয়িং

চীন, মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাইওয়ানের প্রতিনিধি দলকে উপস্থিত হতে না দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়িং আজ(বুধবার) নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময়ে এ আহ্বান জানান। তিনি বলেন, নব নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাইওয়ানের কথিত কোনো প্রতিনিধিকে উপস্থিত হতে না দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। এ ছাড়া, তাইওয়ানের সঙ্গে কোনো ধরণের আনুষ্ঠানিক যোগাযোগ না করতেও আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রী চলতি সপ্তাহের গোড়ার দিকে বলেছে, শুক্রবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক ক্ষমতাসীন দলের নেতা ইউ শাই-কুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে। এ ছাড়া, তাইওয়ানের একজন নিরাপত্তা উপদেষ্টা এবং কয়েকজন আইনপ্রণেতাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

তাইওয়ান নিয়ে চীনের অবস্থান সঠিক এবং নির্ভুল ভাবেই মার্কিন প্রশাসন এবং ট্রাম্পের দলের কাছে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। তাইওয়ানের স্বাধীনতাকে আমেরিকার স্বীকৃতি দেয়ার বিষয়কে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে চীনা কর্মকর্তারা যে সব বিবৃতি দিয়েছেন এ কথার দ্বারা সেগুলোকেই বোঝানো হয়েছে।

এ ছাড়া, চীনের বিষয়ে নাক গলানো বা বেইজিং-ওয়াশিংটন সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এমন তৎপরতার বিষয়ে তাইওয়ানকেও হুশিয়ার করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৮