সিরিয়ায় দায়েশ বিরোধী যৌথ বিমান হামলা চালাল রাশিয়া এবং তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i31657-সিরিয়ায়_দায়েশ_বিরোধী_যৌথ_বিমান_হামলা_চালাল_রাশিয়া_এবং_তুরস্ক
রাশিয়া এবং তুরস্ক সিরিয়ার আলেপ্পো প্রদেশের আল-বাবে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ(সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসের ২১ তারিখে এ অভিযান চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৩, ২০১৭ ২১:৩৩ Asia/Dhaka
  • সিরিয়ায় দায়েশ বিরোধী যৌথ বিমান হামলা চালাল রাশিয়া এবং তুরস্ক

রাশিয়া এবং তুরস্ক সিরিয়ার আলেপ্পো প্রদেশের আল-বাবে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ(সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসের ২১ তারিখে এ অভিযান চালানো হয়েছে।

এতে বলা হয়েছে, আল-বাবের কাছে দায়েশের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে রুশ অ্যারোস্পেশ ফোর্সেস এবং তুর্কি বিমান বাহিনী। অভিযানে রুশ দুটি সু-২৪এম, একটি সু-৩৪ বোমারু বিমান এবং তুর্কি এফ-১৬ এবং দু’টি এফ-৪ বিমান অংশ নিয়েছে। অভিযানে ২২টি দায়েশ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।

সিরিয়ায় এ নিয়ে দ্বিতীয় দফা রুশ-তুর্কি যৌথ বিমান হামলা চালানো হলো। গত বুধবার আল-বাবে দায়েশ অবস্থানের ওপর প্রথম যৌথ হামলা চালানো হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৩