হোয়াইট হাউসের সরাসরি ফোন নম্বর প্রকাশ করে প্রতিবাদের আহ্বান জানাল আ্যানোনিমাস
হ্যাকার গোষ্ঠী অ্যানোনিমাস ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য মার্কিন পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি হোয়াইট হাউজের সরাসরি একগুচ্ছ ফোন নম্বর প্রকাশ করার দাবি করে এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বলেছে।
অ্যানোনিমাসের আহ্বানে, মার্কিন পণ্য বর্জন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পুঁজি প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা আরোপর কথা বলা হয়েছে। পাশাপাশি ‘হোয়াইট হাউজ কমেন্ট লাইন’ নামের ওয়েব পেইজে মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় দফতর এবং আবাসিক ভবন হোয়াইট হাউজের সরাসরি অনেক টেলিফোন নম্বর প্রকাশ করেছে।
ইউটিউবে প্রকাশিত ভিডিওতে অ্যানোনিমাস বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং সভ্য আচরণের প্রতি সামান্যতম সম্মানও দেখানোর প্রয়োজন বোধ করে নি। হ্যাকারগোষ্ঠীটি বিশ্বের সব সম্প্রদায়কে ট্রাম্পের সঙ্গে সম্পর্কিত ব্যবসা বর্জন করার এবং ট্রাম্পের সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১