‘চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরীকে দ. চীন সাগরের কাছে মোতায়েন করা হবে’
https://parstoday.ir/bn/news/world-i32197-চীনের_দ্বিতীয়_বিমানবাহী_রণতরীকে_দ._চীন_সাগরের_কাছে_মোতায়েন_করা_হবে’
চীনের নির্মাণাধীন দ্বিতীয় বিমানবাহী রণতরী ‘শানদং’কে দক্ষিণ চীন সাগরের কাছে মোতায়েন করা হবে। চীনা সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। দক্ষিণ চীন সাগর নিয়ে যখন আমেরিকা এবং আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের টানাপড়েন বাড়ছে তখন চীনা দৈনিক মর্নিং পোস্ট এ খবর দিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৭ ২০:২০ Asia/Dhaka
  • চীনের প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিং
    চীনের প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিং

চীনের নির্মাণাধীন দ্বিতীয় বিমানবাহী রণতরী ‘শানদং’কে দক্ষিণ চীন সাগরের কাছে মোতায়েন করা হবে। চীনা সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। দক্ষিণ চীন সাগর নিয়ে যখন আমেরিকা এবং আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের টানাপড়েন বাড়ছে তখন চীনা দৈনিক মর্নিং পোস্ট এ খবর দিল।

রণতরী এভাবে মোতায়েনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে খবরে বলা হয়েছে, জটিল কোনো পরিস্থিতি দেখা দিলে এতে তা মোকাবেলায় চীনের সামরিক সক্ষমতা এবং প্রস্তুতি বাড়বে।

এছাড়া দক্ষিণ চীন সাগরের কাছাকাছি মোতায়েনের মাধ্যমে তাইওয়ানকে পরোক্ষভাবে সতর্ক করা হবে। তাইওয়ানকে বেইজিং চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে।

চীনের প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিং ১৯৯৮ সালে ইউক্রেন থেকে কেনা হয়েছিল। জাপান এবং দক্ষিণ কোরিয়ার প্রতি নজর রাখার জন্য একে উত্তরাঞ্চলীয় চীনের কিনদাওয়ে মোতায়েন রাখা হয়েছে।

দ্বিতীয় বিমানবাহী রণতরী পুরোপুরি চীনে তৈরি হচ্ছে। চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশের নামে এর নাম শানদং রাখা হয়েছে। অবশ্য প্রয়োজন মনে করলে চীনের সেনা কর্তৃপক্ষ এর নাম পরিবর্তন করতে পারবে।#

পার্সটুডে/মূসা রেজা/১