বাহুল্য কথা বন্ধ করুন: আমেরিকাকে চীন
https://parstoday.ir/bn/news/world-i32329-বাহুল্য_কথা_বন্ধ_করুন_আমেরিকাকে_চীন
পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে ‘ভুল মন্তব্য করা’ থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এসব দ্বীপ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০১৭ ০৭:২১ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং

পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে ‘ভুল মন্তব্য করা’ থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এসব দ্বীপ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস শুক্রবার দাবি করেছেন, পূর্ব চীন সাগরের বিতর্কিত দিয়াইয়্যু দ্বীপপুঞ্জ জাপান-মার্কিন দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় পড়েছে।

টোকিওতে জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী (বামে)

তিনি টোকিওতে জাপানি প্রধানমন্ত্রী শিনযো অ্যাবের সঙ্গে এক বৈঠকে বলেন, তাদের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি  ওই দ্বীপপুঞ্জসহ জাপান প্রশাসনের আওতায় থাকা সব এলাকার ওপর প্রযোজ্য হবে।

এর প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং আজ (শনিবার) এ ধরনের বক্তব্য দেয়া বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।  বিতর্কিত ওই দ্বীপপুঞ্জের ওপর চীনের সার্বভৌম অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি। 

চীন বিতর্কিত ওই দ্বীপপুঞ্জকে দিয়াইয়্যু বলে উল্লেখ করলেও জাপানিরা এগুলোকে সেনকাকু বলে অভিহিত করে।

লু ক্যাং আরো বলেন, এই ইস্যুকে জটিল করা এবং আঞ্চলিক পরিস্থিতিকে অস্থিতিশীল করা থেকে ওয়াশিংটনকে বিরত থাকতে হবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪