ভিসা নিষেধাজ্ঞার আদেশ বাতিল করল মার্কিন পররাষ্ট্র দপ্তর
https://parstoday.ir/bn/news/world-i32375-ভিসা_নিষেধাজ্ঞার_আদেশ_বাতিল_করল_মার্কিন_পররাষ্ট্র_দপ্তর
মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাতিলের বিষয়ে সেয়াটেলের ফেডারেল বিচারক জেমস রোবার্ট যে রুলিং দিয়েছেন তার সঙ্গে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিচারকের রুলিং নিয়ে প্রশ্ন তুললেও ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত এ ঘোষণা দিয়েছে।   
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০১৭ ২২:১৪ Asia/Dhaka
  • বার্লিনে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ
    বার্লিনে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ

মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাতিলের বিষয়ে সেয়াটেলের ফেডারেল বিচারক জেমস রোবার্ট যে রুলিং দিয়েছেন তার সঙ্গে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিচারকের রুলিং নিয়ে প্রশ্ন তুললেও ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত এ ঘোষণা দিয়েছে।   

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শনিবার বলেছেন, “সাময়িক ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করেছি। যেসব ব্যক্তি ভিসা নিষেধাজ্ঞার কারণে ব্যক্তিগতভাবে নিষিদ্ধ হন নি তারা বৈধ ভিসা নিয়ে এখন আমেরিকায় আসতে পারবেন।”

পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা ৬০ হাজার ভিসা বাতিলের বিষয়টি এখন বদলে দিচ্ছে তবে ট্রাম্পের নির্বাহী আদেশের পর এক লাখ ভিসা বাতিল করা হয়েছে বলে রিপোর্ট বের হয়েছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ঘোষণা করেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত ভিসা নিষেধাজ্ঞা বাতিল করেছে তারা।

এর আগে শুক্রবার আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটেল শহরের ফেডারেল জজ জেমস রবার্ট এক রুলিংয়ে সাত মুসলিম দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ স্থগিত করে দেন। ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করার কোনো আইনগত অধিকার অঙ্গরাজ্যগুলোর নেই বলে মার্কিন সরকারি কৌঁসুলিরা যে দাবি করেছিলেন তা প্রত্যাখ্যান করে এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারক রবার্ট।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪