চলতি বছরে দায়েশের কবল থেকে ৩২ বসতি উদ্ধার করেছে সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i32425-চলতি_বছরে_দায়েশের_কবল_থেকে_৩২_বসতি_উদ্ধার_করেছে_সিরিয়_বাহিনী
সিরিয়ার সেনাবাহিনী চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাত থেকে ৩২ বসতি উদ্ধার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৭ ১৯:৫৪ Asia/Dhaka
  • চলতি বছরে দায়েশের কবল থেকে ৩২ বসতি উদ্ধার করেছে সিরিয় বাহিনী

সিরিয়ার সেনাবাহিনী চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাত থেকে ৩২ বসতি উদ্ধার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দুই বসতি দায়েশের কাছ থেকে সিরিয়ার সেনাবাহিনী উদ্ধার করেছে বলে বিবৃতিতে আজ (রোববার) উল্লেখ করা হয়। এদিকে গতকালের বিবৃতিতে জানানো হয়েছিল, চলতি বছরের শুরু থেকেই ৩০ বসতি থেকে দায়েশকে বিতাড়িত করেছে সিরিয় বাহিনী। এ ছাড়া, সিরিয়ার সরকারি বাহিনী ৫৬ বর্গমাইল ভূখণ্ডও মুক্ত করেছে।

দায়েশসহ বিদেশি মদদপুষ্ট অনেক সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। বর্তমানে যুদ্ধের মোড় লক্ষণীয় ভাবে ঘুরতে শুরু করেছে এবং দায়েশের হাত থেকে ব্যাপক এলাকা মুক্ত করতে পেরেছে দেশটির সশস্ত্রবাহিনী।#

পার্সটুডে/মূসা রেজা/৫