‘বিশ্ব অর্থনীতিতে আধিপত্য করবে চীন; ভারতীয় অর্থনীতিরও পেছনে পড়বে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/world-i32561-বিশ্ব_অর্থনীতিতে_আধিপত্য_করবে_চীন_ভারতীয়_অর্থনীতিরও_পেছনে_পড়বে_আমেরিকা’
আগামী তিন দশকের মধ্যে বিশ্ব অর্থনীতিতে আধিপত্য করবে চীন; আর মার্কিন অর্থনীতি গতি হারিয়ে ভারতীয় অর্থনীতিরও পেছনে পড়ে যাবে। ব্রিটেনভিত্তিক সংস্থা প্রাইজওয়াটারহাউজ কপার্স এ পূর্বাভাস দিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ১৭:৪৬ Asia/Dhaka
  • ‘বিশ্ব অর্থনীতিতে আধিপত্য করবে চীন; ভারতীয় অর্থনীতিরও পেছনে পড়বে আমেরিকা’

আগামী তিন দশকের মধ্যে বিশ্ব অর্থনীতিতে আধিপত্য করবে চীন; আর মার্কিন অর্থনীতি গতি হারিয়ে ভারতীয় অর্থনীতিরও পেছনে পড়ে যাবে। ব্রিটেনভিত্তিক সংস্থা প্রাইজওয়াটারহাউজ কপার্স এ পূর্বাভাস দিয়েছে।

'দ্যা লং ভিউ: হাউ উইল দ্যা গ্লোবাল ইকনোমিক অর্ডার চেঞ্জ বাই ২০৫০' নামের প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি’র বিপরীতে ক্রয়ক্ষমতার সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটি  হিসাব করে এ পূর্বাভাস দেয়া হয়েছে। সাধারণভাবে পিপিপি নামেই পরিচিত পারচেজিং পাওয়ার প্যারিটি।

এ হিসাব অনুযায়ী ২০৫০ সালে চীনের জিডিপি ৫৮.৬ ট্রিলিয়ন ডলার এবং ভারতের জিডিপি ৪৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। অন্যদিকে মার্কিন জিডিপি হবে মাত্র ৩৪ ট্রিলিয়ন ডলার।

ব্রিটেনভিত্তিক সংস্থাটি আরো বলছে, ইউরোপীয় অর্থনীতির নেতৃত্বে থাকবে রাশিয়া। অর্থনীতির ক্ষেত্রে দেশটি জার্মানি, ব্রিটেন এবং ইতালির চেয়েও এগিয়ে যাবে।

পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপি হলো আন্তঃদেশীয় মুদ্রার প্রকৃত ক্রয়ক্ষমতা পরিমাপের একটি জনপ্রিয় তত্ত্বীয় পদ্ধতি। এতে দীর্ঘমেয়াদি বিনিময় হারের সহায়তায় দুটি ভিন্ন মুদ্রার ক্রয়ক্ষমতা বের করা হয়।#

পার্সটুডে/মূসা রেজা/৭