ভিসা নিষেধাজ্ঞা আরোপের পর আমেরিকায় বিমান ভ্রমণ কমেছে ৬.৫ শতাংশ
https://parstoday.ir/bn/news/world-i32651-ভিসা_নিষেধাজ্ঞা_আরোপের_পর_আমেরিকায়_বিমান_ভ্রমণ_কমেছে_৬.৫_শতাংশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানসহ ৭ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পর গত বছরের তুলনায় আমেরিকায় বিমান ভ্রমণ ৬.৫ শতাংশ কমে গেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ০৮:২৭ Asia/Dhaka
  • ভিসা নিষেধাজ্ঞা আরোপের পর আমেরিকায় বিমান ভ্রমণ কমেছে ৬.৫ শতাংশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানসহ ৭ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পর গত বছরের তুলনায় আমেরিকায় বিমান ভ্রমণ ৬.৫ শতাংশ কমে গেছে।

ভ্রমণ সংক্রান্ত ডাটা বিশ্লেষণ করে এ তথ্য দিয়ে ফরওয়ার্ডকিস নামের একটি সংস্থা। এতে বলা হয়েছে, গত বছরের জানুয়ারি মাসের শেষের দিকের তুলনায় আমেরিকায়  আন্তর্জাতিক ভ্রমণ প্রবণতা ৬.৫ শতাংশ কমেছে।

এ ছাড়া, যে সাত দেশের বিরুদ্ধে ৯০ দিনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সে সব দেশ থেকে গত বছরের একই সময়ের তুলনায়  আমেরিকায় ভ্রমণ ৮০ শতাংশ কমেছে।

জানুয়ারি মাসের ২৭ তারিখে নির্বাহী আদেশ জারি করে এ ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। যে সব দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সে গুলো হলো, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেন।#

পার্সটুডে/মূসা রেজা/৯