ফ্রান্সের ফ্ল্যাম্যানভিলের পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ
https://parstoday.ir/bn/news/world-i32677-ফ্রান্সের_ফ্ল্যাম্যানভিলের_পরমাণু_কেন্দ্রে_বিস্ফোরণ
ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফ্ল্যাম্যানভিল পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ কয়কজন আহত হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার গণমাধ্যম ‘স্পুৎনিক’ এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ১৩:৫১ Asia/Dhaka
  • ফ্রান্সের ফ্ল্যাম্যানভিল পরমাণু কেন্দ্রে
    ফ্রান্সের ফ্ল্যাম্যানভিল পরমাণু কেন্দ্রে

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফ্ল্যাম্যানভিল পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ কয়কজন আহত হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার গণমাধ্যম ‘স্পুৎনিক’ এ খবর দিয়েছে।

স্থানীয় গণমাধ্যম কোয়েস্ট ফ্রান্স জানিয়েছে, বিস্ফোরণের পরও পরমাণু স্থাপনা থেকে তেজস্ক্রিয়তার আশংকা নেই। বিস্ফোরণের পর বিষাক্ততায় পাঁচ ব্যক্তি সামান্য আহত হয়েছে তবে তাদের কারো অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে গণমাধ্যমটি।   

খবরে বলা হয়েছে, সকাল ১০টায় ফ্ল্যাম্যানভিল পরমাণু কেন্দ্রের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটেছে এবং পরিস্থিতি সামাল দিতে জরুরি বিভাগের লোকজন ছুটে গেছেন। তারা জানিয়েছেন, পরমাণু স্থাপনার কেন্দ্রস্থলে বিস্ফোরণ ঘটেছে তবে তা ছিল নিউক্লিয়ার জোনের বাইরে। বিস্ফোরণের পর পরমাণু স্থাপনার প্রথম চুল্লির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায় নি।

এদিকে, ফ্রান্সের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি ইডিএফ বলেছে, পরমাণু স্থাপনায় কোনো বিস্ফোরণের ঘটনা ঘটে নি; শুধুমাত্র ধোঁয়া বের হয়েছে। তবে সেখানে কোনো আগুন ধরে নি।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯