ভিসা নিষেধাজ্ঞা নিয়ে নতুন নির্দেশ জারির কথা ভাবা হচ্ছে: ট্রাম্প
-
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিবাসন সংক্রান্ত একটি নতুন নির্দেশ জারি করার কথা চিন্তা করছেন তিনি। ইরানসহ সাত মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকার বিরুদ্ধে তার জারি করা নির্বাহী আদেশ মার্কিন আদালত নাকচ করার পর এ কথা ভাবছেন বলে জানান তিনি।
গতকাল মার্কিন এয়ার ফোর্স ওয়ানে করে ফ্লোরিডা যাওয়ার পথে এ মন্তব্য করেন ট্রাম্প। ভিসা নিষেধাজ্ঞার কার্যকারিতা মার্কিন ফেডারেল আদালত নাকচ করার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এ রায় পর্যালোচনায় না যাওয়ার পরামর্শ দিয়েছে তার প্রশাসন। এ পরিপ্রেক্ষিতে ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত নতুন আদেশ জারির বিষয় নিয়ে ভাবনা-চিন্তা করার কথা জানালেন ট্রাম্প।
তিনি সাংবাদিকদের বলেন, নতুন আদেশ জারি করাসহ অনেক কিছুই করার আছে। এ বিষয়ে ট্রাম্প নতুন নির্বাহী আদেশ জারির কথা ভাবছেন কিনা -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "মনটা হতেই পারে। মার্কিন নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নিতে হবে তাই এমনটা হতে পারে।"
তিনি জানান, আগামী সোম কিংবা মঙ্গলবার নতুন ব্যবস্থা নেয়া হতে পারে।#
পার্সটুডে/মূসা রেজা/১১