আমেরিকায় শত শত 'অবৈধ' অভিবাসী আটক
https://parstoday.ir/bn/news/world-i32813-আমেরিকায়_শত_শত_'অবৈধ'_অভিবাসী_আটক
চলতি সপ্তাহে আমেরিকাজুড়ে শত শত অভিবাসীকে আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় এসব অভিবাসীকে আটক করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর এই প্রথম এমন বড় ধরনের ধরপাকড় চালানো হলো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ২২:২৯ Asia/Dhaka
  • মার্কিন অভিযানে আটক মেক্সিকোর এক নারী
    মার্কিন অভিযানে আটক মেক্সিকোর এক নারী

চলতি সপ্তাহে আমেরিকাজুড়ে শত শত অভিবাসীকে আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় এসব অভিবাসীকে আটক করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর এই প্রথম এমন বড় ধরনের ধরপাকড় চালানো হলো।

ওয়াশিংটনপোস্ট পত্রিকা জানিয়েছে- চলতি সপ্তাহে দিনের বেলায় নিউ ইয়র্ক, শিকাগো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনাতে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা বাড়ি-ঘর ও কর্মক্ষেত্রে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করে।

গত ২৬ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প অন্তত ৩০ লাখ অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে বহিষ্কার করার জন্য এক নির্বাহী আদেশে সই করেছেন। এরপর এই অভিযান পরিচালনা করা হচ্ছে। নতুন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এসব অবৈধ অভিবাসী নানা রকম অপরাধমূলক কতর্মকাণ্ডে জড়িত। চলতি সপ্তাহে যেসব অভিবাসীকে আটক করা হয়েছে তার মধ্যে বহু লোকজন রয়েছে যাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো রেকর্ড নেই। অথচ আটকের পর এসব মানুষকে আমেরিকা থেকে বহিষ্কার করা হতে পারে।

এদিকে, বৈধতার অজুহাত তুলে অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড়ের অভিযান চালানোর প্রতিবাদে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের অনেকেই আতংক প্রকাশ করে বলেছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসীদের ওপর এটা প্রথম আঘাত; তবে এটাই শেষ নয়, এ ধরনের আরো অভিযান চালানো হবে বলে তারা আশংকা করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১