ক্ষেপণাস্ত্র পরীক্ষা: জাপানের প্রতি ১০০ ভাগ সমর্থন ঘোষণা করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রতি শতভাগ সমর্থন ঘোষণা করেছেন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে আমেরিকা সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রতি এ সমর্থন ঘোষণা দেন তিনি।
মার্কিন সময় গতকাল শেষবেলায় ফ্লোরিডায় যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমেরিকার মহান মিত্র দেশ জাপান এবং জাপানের পেছনে আমেরিকার ১০০ ভাগ সমর্থন রয়েছে।
এদিকে সংবাদ সম্মেলনে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কঠোর ভাষায় নিন্দা জানান অ্যাবে। তিনি একে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার সর্ব সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মোটেও গ্রহণযোগ্য নয়। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলো উত্তর কোরিয়ার পুরোপুরি মানা উচিত বলেও উল্লেখ করেন তিনি।
গত মাসের ২০ তারিখে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ট্রাম্প। তারপর এই প্র্থম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।#
পার্সটুডে/মূসা রেজা/১২