ট্রাম্পের জনপ্রিয়তা ৪০ ভাগে এসে ঠেকেছে: মতামত জরিপ
https://parstoday.ir/bn/news/world-i32897-ট্রাম্পের_জনপ্রিয়তা_৪০_ভাগে_এসে_ঠেকেছে_মতামত_জরিপ
ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ৪০ শতাংশ এসে ঠেকেছে। রোববার গ্যালোপের প্রকাশিত মতামত জরিপের ফলাফল থেকে এ তথ্য উঠে এসেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ১৩:৫৯ Asia/Dhaka
  • ট্রাম্পের জনপ্রিয়তা ৪০ ভাগে এসে ঠেকেছে: মতামত জরিপ

ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ৪০ শতাংশ এসে ঠেকেছে। রোববার গ্যালোপের প্রকাশিত মতামত জরিপের ফলাফল থেকে এ তথ্য উঠে এসেছে।

নতুন মতামত জরিপে দেখা গেছে, একদিকে ৪০ শতাংশ মার্কিন নাগরিক সমর্থন ব্যক্ত করলেও ৫৫ শতাংশ মার্কিন নাগরিক ডোনাল্ড ট্রাম্পের তৎপরতার প্রতি তাদের কোনো অনুমোদন নেই বলে জানিয়ে দিতে দ্বিধা করেন নি।

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ট্রাম্প। সে সময় তার প্রতি যে সমর্থন জানানো হয়েছিল নতুন মতামত জরিপে তা আরো ৫ পয়েন্ট কমেছে।

একই সময়ে ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা জনপ্রিয়তা প্রায় ৬৫ শতাংশ ছিল। এমনকি জর্জ ডব্লিউ বুশের জনপ্রিয়তাও ৫০ শতাংশের বেশি ছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১৩