‘আফগানিস্তানে তৎপর পাকিস্তান বিরোধী সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে নির্মূল করুন’
https://parstoday.ir/bn/news/world-i33130-আফগানিস্তানে_তৎপর_পাকিস্তান_বিরোধী_সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে_নির্মূল_করুন’
আফগানিস্তানে ভূখণ্ডে তৎপর পাকিস্তান বিরোধী সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে নির্মূলের আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমারের সঙ্গে ফোনালাপের সময় এ আহ্বান জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ১৫:৪৭ Asia/Dhaka
  • ‘আফগানিস্তানে তৎপর পাকিস্তান বিরোধী সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে নির্মূল করুন’

আফগানিস্তানে ভূখণ্ডে তৎপর পাকিস্তান বিরোধী সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে নির্মূলের আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমারের সঙ্গে ফোনালাপের সময় এ আহ্বান জানান তিনি।

ফোনালাপের সময়ে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনাবলীতে পাকিস্তানের বিভিন্ন অংশে বহু মূল্যবান জীবনহানির এবং এ সব ঘটনায় দেশটির জনগণের গভীর শোকানুভূতির কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরো জানান, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীগোষ্ঠী জামাত-উল-আহরার বা জেএ পাকিস্তানে সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করেছে। আফগানিস্তানের নিরাপদ আস্তানা থেকে এ গোষ্ঠী তাদের তৎপরতা অব্যাহত রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সারতাজ আজিজ। তিনি বলেন, আফগানিস্তানে সন্ত্রাসীগোষ্ঠীর উপস্থিতির বিষয়ে পাক কর্মকর্তাদের বক্তব্যকে গুরুত্ব দেয় নি আফগানিস্তান।

পাক-আফগান উভয় দেশের জন্য সন্ত্রাসবাদকে অভিন্ন হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দু’দেশের ঘনিষ্ঠ সহযোগিতা ছাড়া সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব নয়। 

সন্ত্রাসীগোষ্ঠীরগুলোর বিরুদ্ধে আফগান সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।  তিনি বলেন, আফগান ভূখণ্ড যেন পাকিস্তানে সন্ত্রাসী তৎপরতা চালানোর কাজে ব্যবহৃত না হয়। এ ছাড়া, সন্ত্রাসীদের গতিবিধি প্রতিহত করতে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা প্রয়োজন বলেও জানান তিনি।# 

পার্সটুডে/মূসা রেজা/১৭