পরমাণু চুক্তি বানচাল করবে না আমেরিকা: টিলারসেন
-
রেক্স টিলারসেন
ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে সই হওয়া সমঝোতা বা জেসিপিওএ মার্কিন সরকার বাতিল করবে বলে যে খবর বের হয়েছে তা অস্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসেন।
গতকাল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ক আইরো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসেনের সঙ্গে বৈঠকের পর বলেছেন, টিলারসেনের সঙ্গে আলোচনার পর তার মনে হয়েছে- আমেরিকা পরমাণু সমঝোতা বাতিল করতে চায়। তবে বার্তা সংস্থা রয়টার্সের কাছে টিলারসেন বলেছেন, “এমন ধারণা ছড়ানোর মতো কোনো আলোচনা আমি করি নি।”
আইরো বলেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা ইস্যুতে মিত্র দেশ আমেরিকা ও ফ্রান্সের মধ্যে দৃষ্টিভঙ্গিগত সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আমেরিকা চায়- এ সমঝোতা নতুন করে পর্যালোচনা করতে।
টিলারসেন অস্বীকার করলেও নানা ইঙ্গিত থেকে পরিষ্কার যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার পরমাণু সমঝোতা বানচাল করতে চায়। এ নিয়ে স্বয়ং ট্রাম্প বহুবার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, এর চেয়ে কোনো খারাপ চুক্তি তিনি দেখেন নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭