সিরিয়ার বৈধ সরকারকে স্থিতিশীল করতেই রাশিয়া কাজ করছে: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i33462-সিরিয়ার_বৈধ_সরকারকে_স্থিতিশীল_করতেই_রাশিয়া_কাজ_করছে_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো পরিকল্পনা তার দেশের নেই বরং উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইরত সিরিয়ার বৈধ সরকারকে স্থিতিশীল করতেই মস্কো কাজ করছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ২২:৩৭ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (মাঝে)
    বক্তব্য রাখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (মাঝে)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো পরিকল্পনা তার দেশের নেই বরং উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইরত সিরিয়ার বৈধ সরকারকে স্থিতিশীল করতেই মস্কো কাজ করছে।

সিরিয়া যুদ্ধ থেকে রাশিয়ায় ফিরে যাওয়া সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন (বৃহস্পতিবার) এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের কাজ হচ্ছে সিরিয়ার বৈধ সরকারকে স্থিতিশীল করা এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে চরম আঘাত হানা।”

সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধানের আশা করে রুশ প্রেসিডেন্ট বলেন, এটা সন্ত্রাসীদের পরাজিত করতে সহায়তা করবে। পুতিন বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ায় রাজনৈতিক সমাধানের পথ বের করবে তত তাড়াতাড়ি সিরিয়ার মাটিতে সন্ত্রাসবাদের রোগ প্রতিরোধের সুযোগ সৃষ্টি হবে।

এসময় রুশ প্রেসিডেন্ট সিরিয়া যুদ্ধে তার দেশের নৌবাহিনীর বিশেষ প্রশংসা করেন। তিনি পরিষ্কার করে বলেন, সিরিয়ায় রুশ সেনা মোতায়েন সরাসরি রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করেছে।       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩