আফগানিস্তানের মসজিদে দায়েশের বোমা হামলায় নিহত ১১
-
আফগানিস্তানে তৎপর দায়েশ জঙ্গি (ফাইল ছবি)
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় একটি মসজিদে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বোমা হামলায় ১০ পুলিশ কর্মকর্তা এবং এক পুলিশ কমান্ডারের স্ত্রী নিহত হয়েছেন।
উত্তর আফগানিস্তানের যুযজান প্রদেশের গভর্নরের মুখপাত্র রেজা গাফুরি শনিবার এ খবর জানিয়ে বলেছেন, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় পুলিশ কর্মকর্তারা এ হামলার শিকার হন।
এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের উৎপত্তি ও মূল তৎপরতা ইরাক ও সিরিয়ায় হওয়া সত্ত্বেও সাম্প্রতিক সময়ে তারা আফগানিস্তানেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রথমদিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে বেশি সক্রিয় ছিল দায়েশ। বর্তমানে এই গোষ্ঠী দেশটির উত্তরাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।
আফগানিস্তানে হাজার হাজার বিদেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও দেশটির প্রায় ১২টি প্রদেশে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দায়েশ। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬