সন্ত্রাসবাদ বিরোধী যৌথ পদক্ষেপ নিয়ে চুক্তি করবে পাকিস্তান-আফগানিস্তান
https://parstoday.ir/bn/news/world-i33578-সন্ত্রাসবাদ_বিরোধী_যৌথ_পদক্ষেপ_নিয়ে_চুক্তি_করবে_পাকিস্তান_আফগানিস্তান
পাকিস্তান এবং আফগানিস্তান সন্ত্রাসবাদ বিরোধী যৌথ পদক্ষেপের নিয়ে আলোচনা শুরু করেছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ০৫:৩৫ Asia/Dhaka
  • সন্ত্রাসবাদ বিরোধী যৌথ পদক্ষেপ নিয়ে চুক্তি করবে পাকিস্তান-আফগানিস্তান

পাকিস্তান এবং আফগানিস্তান সন্ত্রাসবাদ বিরোধী যৌথ পদক্ষেপের নিয়ে আলোচনা শুরু করেছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।

রাজধানী ইসলামাবাদে এক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান সারতাজ আজিজ। অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকোর আসন্ন শীর্ষ সম্মেলন নিয়ে এ মিডিয়া ব্রিফিং দেন তিনি।

তিনি বলেন, পাকিস্তান এবং আফগানিস্তান উভয় পক্ষ সন্ত্রাসবাদকে অভিন্ন শত্রু হিসেবে উল্লেখ করেছে। এ ইস্যুতে উভয়পক্ষ সহযোগিতা করতে সম্মত হয়েছে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, যৌথ পদক্ষেপের বিষয়ে আলোচনা করছে ইসলামাবাদ এবং কাবুল।

সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে বলে পাকিস্তান এবং আফগানিস্তান উভয় পরস্পরের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ অভিযোগ করছে। পাকিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় শতাধিক ব্যক্তি মারা যাওয়ার পর এ বিষয়টি নতুন করে চাঙ্গা হয়ে ওঠে। এ সব ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তান সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান।  এ ছাড়া,  আফগানিস্তানে আশ্রয়গ্রহণকারী ৭৬ সন্ত্রাসীকে পাকিস্তানের হাতে তুলে দেয়ার দাবিও জানায় ইসলামাবাদ।#

পার্সটুডে/মূসা রেজা/২৬