এবারে ফরাসি ঐতিহাসিককে মার্কিন বিমানবন্দরে ১০ ঘণ্টা আটকে রাখা হলো
https://parstoday.ir/bn/news/world-i33614-এবারে_ফরাসি_ঐতিহাসিককে_মার্কিন_বিমানবন্দরে_১০_ঘণ্টা_আটকে_রাখা_হলো
ফরাসি এক ঐতিহাসিককে আমেরিকার হিউস্টন আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ ঘণ্টা আটকে রাখার খবর পাওয়া গেছে। আটকের পর ওই ঐতিহাসিককে প্যারিসে ফেরৎ পাঠানোর হুমকি দিয়েছিলেন বিমানবন্দরের কর্মকর্তারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ১৭:৪৪ Asia/Dhaka
  • এবারে ফরাসি ঐতিহাসিককে মার্কিন বিমানবন্দরে ১০ ঘণ্টা আটকে রাখা হলো

ফরাসি এক ঐতিহাসিককে আমেরিকার হিউস্টন আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ ঘণ্টা আটকে রাখার খবর পাওয়া গেছে। আটকের পর ওই ঐতিহাসিককে প্যারিসে ফেরৎ পাঠানোর হুমকি দিয়েছিলেন বিমানবন্দরের কর্মকর্তারা।

মিশরে জন্মগ্রহণকারী ইহুদি ধর্মাবলম্বী ফরাসি ঐতিহাসিক হেনরি রুশো দ্বিতীয় মহাযুদ্ধের ফরাসি ইতিহাস সংক্রান্ত বিশেষজ্ঞ। ফ্রান্স ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের সিনিয়র গবেষক তিনি। টেক্সাসের এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের সম্মেলনে যোগ দিতে গিয়ে এ বিপত্তির মুখে পড়েন তিনি। রুশো এক টুইট বার্তায় ১০ ঘণ্টা আটক থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তার আটকের খবর বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছানো মাত্র আইনের অধ্যাপক এবং অভিবাসী অধিকার বিষয়ক বিশেষজ্ঞ ফাতেমা মারুফকে বিমানবন্দরে পাঠানো হয়। দ্রুত তার হস্তক্ষেপের ফলে হেনরি রুশো মুক্তি পান। মার্কিন শূল্ক বিভাগের আচরণকে উগ্র বলে মন্তব্য করেছেন ফাতেমা মারুফ।

মুক্তি পাওয়ার পর সম্মেলনে যোগ দিতে চলে যান রুশো এবং টুইট বার্তায় তার সমর্থকদের ধন্যবাদ জানান।#

পার্সটুডে/মূসা রেজা/২৬