তিনি ভেবেছিলেন ‘ইরানি নাগরিক হত্যা করছেন’!
https://parstoday.ir/bn/news/world-i33708-তিনি_ভেবেছিলেন_ইরানি_নাগরিক_হত্যা_করছেন’!
আমেরিকার ক্যানসাস অঙ্গরাজ্যে ভারতের দুই প্রযুক্তিবিদ এবং অন্য এক ব্যক্তিকে গুলি করার সময় অস্ত্রধারী হামলাকারী ভেবেছিলেন তিনি ‘ইরানি নাগরিক’ হত্যা করছেন। হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক মার্কিন নৌবাহিনীর সাবেক সেনা ৫১ বছর বয়সী আদাম পুরিনটোন নিজে এ স্বীকারোক্তি করেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১৪:২৩ Asia/Dhaka
  • আদাম পুরিনটোন (মাঝে)
    আদাম পুরিনটোন (মাঝে)

আমেরিকার ক্যানসাস অঙ্গরাজ্যে ভারতের দুই প্রযুক্তিবিদ এবং অন্য এক ব্যক্তিকে গুলি করার সময় অস্ত্রধারী হামলাকারী ভেবেছিলেন তিনি ‘ইরানি নাগরিক’ হত্যা করছেন। হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক মার্কিন নৌবাহিনীর সাবেক সেনা ৫১ বছর বয়সী আদাম পুরিনটোন নিজে এ স্বীকারোক্তি করেছেন।

গতকাল (সোমবার) প্রথমবারের মতো তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হয়। গত বুধবার তিনি এ হামলা চালান এবং একে ঘৃণা-বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে।  

গুলি চালানোর সময় পুরিনটোন চীৎকার করে বলেছিলেন, “আমার দেশে থেকে তোমরা বেরিয়ে যাও।” ক্যানসাসের অস্টিন এলাকার একটি বারে শ্রীনিবাস কুচিভোতলা ও অলক মাদাসানি নামে ৩২ বছর বয়সী ভারতীয় দুই ইঞ্জিনিয়ারকে গুলি করেন মার্কিন নৌবাহিনীর সাবেক সেনা। এর মধ্যে কুচিভোতলা মারা যান এবং মাদাসানি মারাত্মকভাব আহত হন।

গোলাগুলিতে বাধা দিতে গিয়ে আহত হন ইয়ান গ্রিলোট নামে ২৪ বছরের এক তরুণ। গোলাগুলির পর পুরিনটোন গাড়ি চালিয়ে ৭০ মাইল পথ পেরিয়ে মিসৌরিতে চলে যান এবং তিনি রেস্টুরেন্টের এক শ্রমিকের কাছে আশ্রয় নেন। তখন পুরিনটোন সেই রেস্টুরেন্ট কর্মীকে বলেছেন, তিনি দু জন ইরানি নাগরিককে হত্যা করেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮