ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে ইরাকের নাম থাকছে না !
https://parstoday.ir/bn/news/world-i33758-ট্রাম্পের_নতুন_নির্বাহী_আদেশে_ইরাকের_নাম_থাকছে_না_!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের নাগরিকদেরকে আমেরিকায় প্রবেশের ওপর যে বিতর্কিত নিষেধাজ্ঞা দিয়েছেন সেই তালিকা থেকে ইরাকের নাম বাদ দেয়ার পরিকল্পণা করছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এই দেশগুলো হল, ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া ও সুদান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ০১, ২০১৭ ১৪:৫৯ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের নাগরিকদেরকে আমেরিকায় প্রবেশের ওপর যে বিতর্কিত নিষেধাজ্ঞা দিয়েছেন সেই তালিকা থেকে ইরাকের নাম বাদ দেয়ার পরিকল্পণা করছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এই দেশগুলো হল, ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া ও সুদান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই এক নির্বাহী আদেশে তার দেশে ইরানসহ অন্তত সাতটি মুসলিম রাষ্ট্রের নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এদিকে, সেই তালিকা থেকে ইরাকের নাম বাদ দিতে পেন্টাগন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তার ওপর চাপ সৃষ্টি করে আসছেন বলে  নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন চার কর্মকর্তা জানিয়েছেন।

গত ২৮ জানুয়ারি স্বাক্ষর-করা এই নির্দেশে মার্কিন স্বার্থের জন্য ক্ষতিকর বলে কথিত দেশগুলোর নাগরিকদেরকে আমেরিকার ভিসা প্রদান ৯০ দিনের জন্য স্থগিত রাখতে বলেছেন ট্রাম্প। এ ছাড়া, সিরিয়ার শরণার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর অনির্দিষ্ট কালের জন্য স্থগিতাদেশ দিয়েছেন তিনি। তবে আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি আদালত দেশটি ভ্রমণের ওপর সাত মুসলিম দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ স্থগিত করে দিয়েছেন।  

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে ইরাক জোরালোভাবে লড়াই চালিয়ে আসছে –এই অজুহাতে আগামী সপ্তাহে পাস হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বাগদাদের নাম থাকছে না বলে সংবাদ মাধ্যমে বলা হয়েছে। তবে দায়েশ এবং অন্যান্য উগ্র গোষ্ঠীর বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে আসা ইরান এবং সিরিয়ার নাম কেন ওই নিষেধাজ্ঞার তালিকায় রাখা হলো তার কোনো ব্যাখ্যা দিতে পারেন নি মার্কিন কর্মকর্তারা।#

পার্সটুডে/বাবুল আখতার/১