বিপজ্জনক হারে তলিয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিশাল অংশ
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিশাল অংশ বিপজ্জনক হারে তলিয়ে বা ডেবে যেতে শুরু করেছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার উপগ্রহ থেকে পর্যবেক্ষণে এ তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়েছে, গত এক দশকে এ অঙ্গরাজ্যের বিশাল অংশ ২৮ ফুট পর্যন্ত দেবে গেছে। মার্কিন গবেষকরা বলছেন, ভূগর্ভস্থ পানি নির্বিচারে ব্যবহারের ফলে এমন পরিস্থিতি দেখা দিয়েছে। ১৯২০’এর দশক থেকে নগরায়ন প্রক্রিয়া শুরুর পর থেকে এমন সেখানে ভূগর্ভস্থ পানির ব্যবহার শুরু হয়।
এ ছাড়া, গত কয়েক বছর ধরে ক্যালিফোর্নিয়া ভয়াবহ খরায় পড়েছে। এতে এ সংকট আরো বেড়েছে। খরার মুখে ফসল বাঁচানোর চেষ্টায় স্থানীয় কৃষকদেরকে মাত্রাতিরিক্ত হারে ভূগর্ভস্থ পানি টেনে নিতে হচ্ছে। এতে গত এক বছরে এ অঙ্গরাজ্যের কোরকোরান অঞ্চলের শত শত বর্গমাইল এলাকা অন্তত ১৬ ইঞ্চি দেবে গেছে।#
পার্সটুডে/মূসা রেজা/২