দ. কোরিয়া এবং আমেরিকার বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিল পিয়ংইয়ং
https://parstoday.ir/bn/news/world-i33830-দ._কোরিয়া_এবং_আমেরিকার_বিরুদ্ধে_পরমাণু_হামলার_হুমকি_দিল_পিয়ংইয়ং
দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা আগ্রাসন চালালে পাল্টা ‘নির্মম পরমাণু হামলা’ চালানো হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশ দু টির চলমান যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে এ হুমকি দেয় পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার একজন সামরিক মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে এ হুমকি দেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০২, ২০১৭ ১৫:৫৯ Asia/Dhaka
  • উত্তর কোারিয়ার নেতা কিম জং উন
    উত্তর কোারিয়ার নেতা কিম জং উন

দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা আগ্রাসন চালালে পাল্টা ‘নির্মম পরমাণু হামলা’ চালানো হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশ দু টির চলমান যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে এ হুমকি দেয় পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার একজন সামরিক মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে এ হুমকি দেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর খবরে বলা হয়, মার্কিন সাম্রাজ্যবাদ এবং দক্ষিণ কোরিয়ার তাবেদার সরকার পিয়ংইয়ংয়ের দোর গোড়ায় আবারো বিপজ্জনক পরমাণু মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়ার বাহিনী এর কঠোর জবাব দেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া শুরুর একদিনের মাথায় কঠোর এ প্রতিক্রিয়া জানালো উত্তর কোরিয়া। দু পর্বের এ মহড়ায় ১৫ হাজার মার্কিন এবং ৯০ হাজার কোরিয় সেনা অংশ  নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/২