মার্কিন নাগরিকদের বিনা ভিসায় ইউরোপীয় ইউনিয়ন ভ্রমণের সুযোগ বাতিলের আহ্বান
মার্কিন নাগরিকদের বিনা ভিসায় ইউরোপীয় ইউনিয়ন ভ্রমণের সুযোগ বাতিল করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র সংসদ সদস্যরা। জোটের পাঁচ দেশের নাগরিকদের বিনা ভিসায় আমেরিকা সফরের ওপর বিধিনিষেধ আরোপের প্রেক্ষাপটে পাল্টা এ ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হলো।
ইইউ সংসদের বিবৃতিতে বলা হয়েছে, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, পোল্যান্ড এবং রোমানিয়ার নাগরিকরা বিনা ভিসায় আমেরিকায় ঢুকতে পারে না। অথচ মার্কিন নাগরিকরা বিনা ভিসায় ইউরোপীয় ইউনিয়ন সফর করতে পারে।
মার্কিন নাগরিকদের জন্য বিনা ভিসায় ইউরোপীয় ইউনিয়ন সফরের সুযোগ সাময়িকভাবে প্রত্যাহারের পদক্ষেপ নেয়ার লক্ষ্যে নির্দেশনা দিয়েছেন তারা। এ নির্দেশনা ১২ মাসের জন্য জন্য বহাল করতে ইউরোপীয় কমিশনকে নির্দেশনা দেয়া হয়। অবশ্য, এটি পুরোপুরি বাস্তবায়ন হতে কয়েক বছর লেগে যেতে পারে।#
পার্সটুডে/মূসা রেজা/২