আবার এক ভারতীয় নাগরিক আমেরিকায় গুলির শিকার
-
কেন্ট পুলিশের প্রধান রাইয়ান তাকেয়ো
আমেরিকায় আরো এক ভারতীয় প্রবাসী দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। এ নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে আমেরিকায় তিন ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হলেন যার মধ্যে দু জন মারা গেছেন।
সর্বশেষ হামলার শিকার হয়েছেন শিখ সম্প্রদায়ের এক ব্যক্তি। তিনি ওয়াশিংটন প্রদেশের কেন্ট কাউন্টিতে গাড়ি ঠিক করার সময় মুখোশধারী এক দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়। এ সময় ওই ব্যক্তি চীৎকার করে বলে-“নিজের দেশে ফিরে যান।”
এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায় নি তবে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করছে। একে বিদ্বেষমূলক হামলা বলে মনে করা হচ্ছে।
এর আগে, গত বৃহস্পতিবার সাউথ ক্যারোলাইনায় নিজ বাড়ি থেকে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এছাড়া, গত ২৭ ফেব্রুয়ারি ভারতের এক ইঞ্জিনিয়ারকে ক্যানসাসের একটি রেস্টুরেন্টে গুলি করে হত্যা করা হয়। সেসময় আরেক ভারতীয় নাগরিক গুলিতে আহত হন। শ্বেতাঙ্গ হত্যাকারী পরে বলেছেন, তিনি ধারণা করেছিলেন তিনি ‘ইরানের নাগরিক হত্যা করছেন’।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫