আফগানিস্তানে রুশ হস্তক্ষেপ হতে পারে: আমেরিকাকে সতর্ক করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i34016-আফগানিস্তানে_রুশ_হস্তক্ষেপ_হতে_পারে_আমেরিকাকে_সতর্ক_করল_পাকিস্তান
আফগানিস্তানে রাশিয়া হস্তক্ষেপ করতে পারে বলে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সেনা কর্মকর্তাদের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৬, ২০১৭ ০৮:৩৫ Asia/Dhaka
  • আফগানিস্তানে রুশ হস্তক্ষেপ হতে পারে: আমেরিকাকে সতর্ক করল পাকিস্তান

আফগানিস্তানে রাশিয়া হস্তক্ষেপ করতে পারে বলে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সেনা কর্মকর্তাদের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

পাক সেনা কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানে তালেবান এবং দায়েশের অগ্রাভিযান ঠেকানো না গেলে আমেরিকা ও ব্রিটেন শোচনীয় অবস্থায় পড়বে।  দৈনিক টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা। তিনি বলেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ধস নামছে এবং সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। 

দেশটিতে তালেবান এবং তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ শক্তিশালী হয়ে উঠলে সেখানে রাশিয়ার হস্তক্ষেপ ঘটতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন পাকিস্তানের ওই সেনা কর্মকর্তা। তিনি বলেন, সিরিয়ার মতো আফগানিস্তানেও রাশিয়া অভিযান চালাতে পারে। মধ্য এশিয়াকে রক্ষার কথা বলে এ অভিযান চালানো হতে পারে বলে মন্তব্য করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৬